গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১৪ মার্চ: বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজ হুগলী জেলার গোঘাট থানার অন্তর্গত হাজিপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। শিশুদের প্রয়োজনীয় ১৫টি আইনি বিষয়ের উপর
শিক্ষাদান করা হয়। শিক্ষাদান করেন বিহান শিশু কল্যাণ সমিতির সরকারি আইনজীবী, বিশেষ সরকারি আইনজীবী (পক্স অ্যাক্ট), বিশেষজ্ঞ আইনজীবী, মহিলা আইনজীবী ও ভারতীয় রেলওয়ের অবসরপ্রাপ্ত চিফ ভিজিল্যান্স ইন্সপেক্টররা। শিবিরে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক- শিক্ষিকা, অভিভাবক ও ৪১৮ জন ছাত্র- ছাত্রী যোগদান করেন।
শিবির শেষে সমস্ত ছাত্র- ছাত্রীদের হাতে সমিতির পক্ষ থেকে শংসাপত্র তুলে দেওয়া হয়। ছাত্র- ছাত্রীদের জন্য এক বিশেষ কাউন্সেলিং- এর ব্যবস্থাও করা হয়, যাতে ছাত্র- ছাত্রী তাদের নিজেদের সমস্যার কথা তুলে ধরে।

বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানস কুমার ঘোষ ও সহ প্রধান শিক্ষক প্রবীর কুমার সরকার জানান, এই শিবিরে সমস্ত ছাত্র- ছাত্রীদের বিভিন্ন আইন সম্পর্কে যে ধারণা দেওয়া হলো তা থেকে তাদের উপর যে কোনও অন্যায় হলেই তারা আইনের সুবিধা কিভাবে পেতে পারে সেই বিষয়ে তারা একটা ধারণা পেলো। যা প্রতিটি ছাত্র- ছাত্রীর অনেক কাজে আসবে ও তাদের চলার পথকে অনেক সহজ করে দেবে।
সমিতির সম্পাদক সুশোভন মুখার্জি বলেন, “আইনি সচেতনতা শিবির প্রতিটা শিশুকে তার অধিকার চেনানোর পাশাপাশি তাদের উপর হওয়া অন্যায়ের কিভাবে প্রতিকার পেতে পারে তার একটা পরিষ্কার ধারণা দেবার চেষ্টা করা হলো। সমিতির একটাই লক্ষ্য, যেন একটা শিশুর উপরেও কোনো অন্যায় না হয়।”

