দুর্নীতিতে যুক্ত তৃণমূলের নেতা, মন্ত্রী ও আমলাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাঁকুড়া ১নং ব্লকে বামেদের জাঠা মিছিল

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১৩ নভেম্বর: ফসলের লাভজনক দাম, সব হাতে কাজ, বাঁচার মতো মজুরি, মূল্যবৃদ্ধি রোধ এবং জিনিসের দাম কমাও, লুটের পঞ্চায়েত হটাও- জনগণের পঞ্চায়েত বানাও, ১০০ দিনের কাজ চালু কর- বকেয়া মজুরি অবিলম্বে প্রদান, গৃহহীণদের জন্য অগ্রাধিকারের ভিত্তিতে অবিলম্বে ইন্দিরা আবাসনের ঘর নির্মাণ, দুর্নীতিতে যুক্ত তৃণমূল নেতা, মন্ত্রী ও আমলাদের অবিলম্ব জেলে ভরার দাবিতে আজ বাঁকুড়া ১নং ব্লকের আন্দারথোল গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামগুলিতে কৃষক সমিতি, ক্ষেতমজুর ফেডারেশন ও সিআইটিইউ’র আহ্বানে জাঠা মিছিল তথা পদযাত্রায় সামিল হলেন শত শত মানুষ।

সকাল ১০টায় কর্মসূচির সূচনা হয় শুনুকপাহাড়িতে।সেখান থেকে- ধোবারগ্রাম, পুড়ামৌলা, ভালুকগেঁজাড়, খাপ-শ্যামপুর, আন্দারথোল, নূতনগ্রাম, ভিকুরডি, পুরুন্ডি, কুমিদ্দা-সহ গ্রাম পঞ্চায়েত এলাকার প্রায় প্রতিটি প্রধান গ্রাম পরিক্রমা করে। এই মিছিলের নেতৃত্বে ছিলেন মনোরঞ্জন পাত্র, প্রতীপ মুখার্জি, সুনীল ঘোষ, ফটিক গোস্বামী, জাহিরুল বিবি, হাবিল খান, দুলাল পরামানিক, প্রহ্লাদ মুখার্জি, জয়দেব কিস্কু, দেবাশিস মন্ডল, গণেশ দে, রাজু চৌধুরী, সুজয় পাল, হান্নান মোল্লা, বুলু সর্দার প্রমুখ জেলা ও ব্লকের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *