ভারত বনধের সমৰ্থনে বাঁকুড়ায় বামপন্থীদের প্ৰচার ও সভা

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২০ সেপ্টেম্বর: প্ৰস্তাবিত ভারত বনধের সমৰ্থনে আজ সকালে ধলডাঙ্গা ও শুনুক পাহাড়িতে বামপন্থী দলগুলির উদ্যোগে সভার প্ৰচারকাজ চালানো হয়।দিল্লির উপকন্ঠে কৃষকদের ধৰ্না ও আন্দোলনের সমৰ্থনে ২৭ সেপ্টেম্বর ভারত বনধ ডাকা হয়েছে। সভা দুটিতে বক্তব্য রাখেন বাবলু ব্যনাৰ্জি, প্ৰতীপ মুখাৰ্জি, শ্যামাপদ ডাঙ্গর, সাগর বাদ্যকর, সুনীল ঘোষ।

সিটু নেতা প্ৰতীপ মুখাৰ্জি বলেন, ছ’ মাসের বেশি সময় ধরে দিল্লির উপকন্ঠে কৃষিপন্যের উপযুক্ত মূল্য সহ বিভিন্ন দাবিতে কৃষকদের ধৰ্না ও আন্দোলন চলছে। ইতিমধ্যেই ছয় শতাধিক কৃষক মৃত্যু বরণ করেছেন। কৃষকদের এই আন্দোলনের সমৰ্থনে এবং কৰ্পোরেট হঠাও, কৃষি বাঁচাও দাবিতে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। এই বনধ সৰ্বাত্মক সফল করার জন্য জনসাধারণের কাছে আবেদন জানিয়ে প্ৰচার কৰ্মসূচি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *