সমস্ত ট্রেন চালু করার দাবিতে খড়্গপুরে প্রতিবাদ আন্দোলন বামপন্থী হকারদের

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩ আগস্ট: সমস্ত ট্রেন চালু করা, হকারদের ওপর আরপিএফের জুলুম বন্ধ করা এবং রেলের বেসরকারিকরণ না করার দাবিতে মঙ্গলবার রেল শহর খড়্গপুরে রাস্তায় নেমে সরব হয় বাম শ্রমিক সংগঠন এআইটিইউসি হকার্স ইউনিয়ন। হাতে খাবারের থালা বাটি নিয়ে এদিন প্রতিবাদ আন্দোলনে শামিল হন হকাররা।

করোনার কারণে দীর্ঘদিন জীবিকাহীন হয়ে সঙ্গীন অবস্থায় দিন কাটছে তাদের। আজ পথে নেমে সেই বার্তাই দিতে চেয়েছেন তারা। বাম শ্রমিক সংগঠনের হকারদের দাবি, অবিলম্বে সমস্ত যাত্রীবাহী ট্রেন চালু করে তাদের পরিবারগুলিকে অনাহারে মৃত্যু থেকে বাঁচানোর ব্যবস্থা করুক কেন্দ্র ও রাজ্য সরকার। অবিলম্বে তাদের ভ্যাকসিন দিয়ে ব্যবসায় ফিরতে দেওয়া দেওয়া হোক। এদিন বিক্ষোভকারী হকারদের মূল দাবি ছিল “খাদ্য চাই, বাঁচতে চাই”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *