মঙ্গলবার আসন সমঝোতা নিয়ে আব্বাস সিদ্দিকীর সঙ্গে বৈঠকে বসছেন বাম কংগ্রেসের রাজ্য নেতৃত্ব

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১৪ ফেব্রুয়ারি: আব্বাস সিদ্দিকীর দলকে নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক ডেকেছেন বিমান বসু। আগামী মঙ্গলবার সরস্বতী পুজোর দিন এই ত্রিপাক্ষিক বৈঠক হওয়ার কথা। আলিমুদ্দিন স্ট্রিটে বাম কংগ্রেস নেতাদের সঙ্গে ভাইজানের দলের বৈঠক হবে বলে সূত্রের খবর।

২০২১ এ আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোট চায় বাম, কংগ্রেস। এতদিন আব্বাস সিদ্দিকীর সঙ্গে বিভিন্নভাবে কংগ্রেসের হয়ে যোগাযোগ রাখতেন আব্দুল মান্নান। বামেদের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম তাঁর সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। এবার আব্বাস সিদ্দিকীর সঙ্গে খোলাখুলি জোটের আলোচনার জন্য এগোতে চান বাম কংগ্রেস নেতারা। আব্বাস সিদ্দিকীকে ৩০- টি আসন ছাড়তে রাজি হয়ে গিয়েছেন বাম কংগ্রেস নেতৃত্ব। মমতার বিরুদ্ধে লড়াই করতে মুসলিম মুখ আব্বাসের হাত ধরতে মরিয়া হয়ে উঠেছে বাম কংগ্রেসের রাজ্য নেতৃত্ব। আর দেরি না করে মঙ্গলবার মহাজোট নিয়ে ফাইনাল করতে চান বাম কংগ্রেসের নেতারা। সূত্রের খবর আলিমুদ্দিন স্ট্রিটে এই ত্রিপাক্ষিক বৈঠকে হাজির থাকবেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *