মেদিনীপুর জেলাশাসক দপ্তরে মনোনয়ন পত্র জমা দিলেন চার বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থী

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৮ মার্চ:
মেদিনীপুর জেলাশাসক দপ্তরে আজ সোমবার মনোনয়ন পত্র জমা দিলেন চার বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস প্রার্থীরা। এদিন একটি মিছিল সহকারে মনোনয়নপত্র জমা দেন মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী তরুণ কুমার ঘোষ, কেশপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রামেশ্বর দলুই, শালবনী বিধানসভা কেন্দ্রের প্রার্থী সুশান্ত ঘোষ এবং গড়বেতা বিধানসভা কেন্দ্রের প্রার্থী তপন ঘোষ। সেই সঙ্গে এদিন দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী পুলিনবিহারী বাস্কে ও খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সৈয়দ সদ্দাম আলি আজ খড়গপুর মহাকুমা শাসকের অফিসে মনোনয়নপত্র জমা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *