অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৮ মার্চ: প্রথম দফায় ঝাড়গ্রাম জেলার চারটি আসনে ভোট ২৭ মার্চ। আর তাই বিলম্ব না করে আজ ঝাড়গ্রাম শহরে সিপিএম মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন জেলা শাসকের অফিসে। এদিন ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। গোপীবল্লভপুর, নয়াগ্রাম, ঝাড়গ্রাম, বিনপুর এই চারটি বিধানসভায় কংগ্রেস ও সিপিএম জোট প্রার্থী হয়েছে। সিপিএমের ঝাড়গ্রাম জেলায় ভোটের ফল যাই হোক না কেন মনোনয়ন জমা দেওয়ার এগিয়ে সিপিএম প্রার্থীরা। এই চার প্রার্থী রীতিমতো ঝাড়গ্রাম জেলায় প্রচার শুরু করে দিয়েছেন। প্রার্থীরা প্রত্যেকেই জানান মানুষ তাদের কাছে রয়েছে। তাই জয়লাভ করবেন বলে তারা আশাবাদী।

