পুরভোট ঘোষণায় বাদ হাওড়া, প্রশ্ন তুলে একযোগে বৈঠক বয়কট বাম-কংগ্রেস-বিজেপির

রাজেন রায়, কলকাতা, ২৭ ডিসেম্বর: হাওড়াকে বাদ দিয়েই সোমবার পুরনিগমের ভোট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু হাওড়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত হওয়ার আগেই কেন ভোট ঘোষণা, তা নিয়ে বৈঠক বয়কট বাম, কংগ্রেস, বিজেপি প্রত্যেকের।

এতদিন হাওড়া পুরসভার অধীনেই ছিল বালি পুরসভা। বালি পুরসভার ১৬টি ওয়ার্ড নিয়ে হাওড়ার মোট ওয়ার্ড ছিল ৬৬ টি। গত ১২ নভেম্বর বালিকে আলাদা করার সিদ্ধান্ত হয়। সেই মতো সদ্য অনুষ্ঠিত বিধানসভা অধিবেশনে বিল আনা হয়। ‘মাইক্রো লেভেলে নাগরিক পরিষেবা’ পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত বলে রাজ্য সরকারের তরফে বলা হয়েছে। কিন্তু বিল পাস করানো হলেও রাজ্যপালের সই ছাড়া তা আইন হবে না। এদিকে রাজ্যপাল একাধিক প্রশ্ন তুলে সেই সই-পর্ব বাকি রেখেছেন।

সর্বদল বৈঠকে বিজেপির প্রতিনিধি হিসাবে গিয়েছিলেন অর্জুন সিং ও শিশির বাজোরিয়া। বৈঠক বয়কট করে বাইরে বেরিয়ে শিশির বাজোরিয়া বলেন, “রাজ্য নির্বাচন কমিশনার বললেন হাওড়ায় ভোট বাদ। অন্যদিকে অর্জুন সিংয়ের বক্তব্য, “ওরা বলছে রাজ্যপাল আটকে রেখেছেন। কেন শেষ মুহূর্তে ১৬টি ওয়ার্ড বাদ দিয়ে ভোট করাতে চাইছে?”

এদিন পুরভোট নিয়ে সর্বদল বয়কট করে বামেরাও। শরিক দল হিসাবে বাইরে বেরিয়ে এসেছে সিপিএম নেতা রবীন দেব বলেন, “এর আগে ২২ নভেম্বর মিটিং ডেকেছিল। তখন হাওড়া কলকাতা দু’টো নিয়েই বৈঠক হয়। সেখান থেকে হাওড়াকে বাদ দিয়েছে। আজও একই জিনিস। এখানকার কমিশনার তো একটা দলের প্রতিনিধিত্ব করছেন। তিনি কোনও কথা শুনতেই চান না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *