আব্বাসকে সঙ্গে নিয়ে রাজ্যকে বাংলাদেশ করতে চাইছে বাম কংগ্রেস জোট, বিস্ফোরক অভিযোগ দিলীপ ঘোষের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ১ মার্চ:
আব্বাস সিদ্দিকীকে সঙ্গে নিয়ে বাম, কংগ্রেস জোট মিলে বাংলাদেশ তৈরি করতে চাইছে। সোমবার নিউটাউনে এমন অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যকে বাংলাদেশে তৈরি করার চক্রান্ত আগে মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন। এখন সবার মধ্যে একটা প্রতিযোগিতা চলছে কে রাজ্যটাকে আগে বাংলাদেশে বানাবে।

প্রসঙ্গত, রবিবার বাম কংগ্রেস জোটের ব্রিগেড সভায় হাজির ছিলেন আব্বাস সিদ্দিকী। সেই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন ৪৬ সালে দেশ ভাগের আগে এমন একটি মিটিং হয়েছিল। ফের আব্বাস সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আবার একটা এমন সাম্প্রদায়িক জোট তৈরি করার চেষ্টা করছে বাম-কংগ্রেস। আসলে বাম কংগ্রেসেরও রাজ্যটাকে বাংলাদেশে তৈরি করার চক্রান্ত রয়েছে। আব্বাস সিদ্দিকীকে সঙ্গে নিয়ে বাম কংগ্রেস জোট সেই লক্ষ্যে এগিয়ে চলছে বলে অভিযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পাশাপাশি ব্রিগেড নিয়েও বাম-কংগ্রেস জোটকে চ্যালেঞ্জ ছুড়লেন তিনি। আগামী ৭-ই মার্চ প্রধানমন্ত্রীর ব্রিগেড সভা রয়েছে। সেই সভা অতীতের সব ভিড়ের রেকর্ডকে ছাপিয়ে যাবে বলে দাবি করেন বিজেপি রাজ্য সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *