বীরসিংহে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ জুলাই: বীরসিংহ ৫নং  সিংড়াঙা অঞ্চলের মারিচ্যা বুথ এলাকায় ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোল‌ইয়ের হাত ধরে বেশ কয়েকজন কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তূণমূল কংগ্রেসে যোগদান করেছেন। ঘাটাল বিজেপির পূর্ব মন্ডলের এসসি মোর্চার সভাপতি কিরণ কারক ও পূর্ব মণ্ডলের যুব মোর্চার সহ সভাপতি রজীব খাঁনের নেতৃত্বে ১৭ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন বলে শংকর দোলই জানিয়েছেন। এদিন ঘাটাল পূর্ব মন্ডল বিজেপির শক্তি কেন্দ্রের সদস্য রাজু দোলইও তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

প্রাক্তন বিধায়ক ছাড়াও আজকের যোগদান সভায়  ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাজি, ঘাটাল ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মন্টুলাল বাউরি, বীরসিংহ ৫নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রশান্ত রায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *