জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৮ জুন: রাজ্যের বা পশ্চিম মেদিনীপুরের অন্যান্য এলাকাগুলিতে বিক্ষিপ্তভাবে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার খবর পাওয়া গেলেও কেশিয়াড়িতে হিড়িক পড়ে গেছে তৃণমূলে যোগ দেওয়ার। আজ সোমবার ফের কেশিয়াড়ি ব্লকের কুসুমপুর ৪ নম্বর অঞ্চলের বিজেপি পরিচালিত পাঠানডিহা সংসদের পঞ্চায়েত সদস্য নীলমণি হাঁসদা সহ ওই বুথের ৫০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে বলে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সূত্রে জানাগেছে।

বিজেপি থেকে তৃণমূলে আসা রাজনৈতিক কর্মী সমর্থকদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামণি মান্ডি, দলের খড়্গপুর মহকুমা সভাপতি ফটিক রঞ্জন পাহাড়ি, কুসুমপুর ৪ নম্বর অঞ্চলের নেতৃত্ব সুকুমার মিশ্র সহ আরও অনেকে। গত সপ্তাহে আরও একশো পঞ্চাশ জন সদস্য সহ প্রায় ৩০০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বলে
জানাগেছে।


