বিজেপির মহিলা কার্যকর্তাদের ধর্ষণ করে খুন করার হুমকি দিয়ে লিফলেট, চাঞ্চল্য খড়গপুরে

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণের বড়কলা অঞ্চলের যফলায় প্রকাশ্যে বিজেপির মহিলা কার্যকর্তাদের ধর্ষণ করে খুন করার হুমকি দিয়ে লিফলেট ছড়ানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরূদ্ধে। সোমবার সেই লিফলেট সহ খড়্গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করেছে জেলা বিজেপি নেতৃত্ব।

বিজেপির জেলা সহ সভাপতি অরূপ দাস জানান, নির্বাচনের ফলাফলের পর এভাবে বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে এবং খুন করার হুমকি দিয়ে বিরোধীশূন্য করতে চাইছে শাসকদল। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

প্রসঙ্গত, দিন কয়েক আগে কেশপুরে লিফলেট দিয়ে বিজেপি কর্মী সমর্থকদের বয়কটের অভিযোগ উঠেছিল শাসক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে, সেই জায়গায় দাঁড়িয়ে পুনরায় এই ধরনের লিফলেট ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *