খুনের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি বিরোধী দলনেতার

আমাদের ভারত, ২২ মার্চ: রামপুরহাট কান্ডের পর খুনের পরিসংখ্যান তুলে ধরে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার দুপুরে তিনি টুইটারে লিখেছেন, “বিগত এক সপ্তাহে পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া খুনের পরিসংখ্যান তুলে ধরলাম, এর পরেও কি নৈতিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় পালন করে যেতে পারেন? অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রীর পদত্যাগ দাবি করছি…

পেশ করা তালিকায় লেখা— বিগত ১ সপ্তাহে পশ্চিমবঙ্গে খুন (বেশিরভাগই রাজনৈতিক):
পানিহাটি – ২
কলকাতা – ২
দেগঙ্গা – ১
হরিশ্চন্দ্রপুর – ১
ঝাড়গ্রাম – ১
মাথাভাঙা – ২
ইছাপুর – ১
উত্তর দিনাজপুর – ১
বরানগর – ১
ঝালদা – ১
বীরভূম – ১৩
মোট – ২৬

অপর একটি টুইটে তিনি লিখেছেন, “গত সপ্তাহে, ১০ বছর পরে এই প্রথম বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট পেশ করেন স্বরাষ্ট্র মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার অবনতির থেকেও স্বরাষ্ট্র মন্ত্রী বেশি আগ্রহী ছিলেন বিরোধী দলনেতাকে ব্যক্তিগত আক্রমণ করে কীভাবে কালিমালিপ্ত করা যায় সেই ব্যাপারে।“

প্রসঙ্গত, এর আগে রামপুরহাট-কান্ডের পর অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *