রামপুরহাট কান্ডে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি বিরোধী দলনেতার

আমাদের ভারত, ২২ মার্চ: রামপুরহাট-কান্ডের পর “রাজ্যের ভেঙে পড়া আইনশৃঙ্খলা”, পরিস্থিতির প্রেক্ষিতে অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাঁর দফতর ও রাজ্যপালকে ট্যাগ করে টুইটে মঙ্গলবার শুভেন্দুবাবুর অভিযোগ, “মৃতের সংখ্যা কমিয়ে দেখানোর প্রয়াস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে।“

অপর টুইটে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গে আইন-শৃঙ্খলার দ্রুত অবনতি হয়েছে। গত সন্ধ্যায় বোমা হামলায় পঞ্চায়েত উপপ্রধান ভাদু শেখ নিহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষুব্ধ জনতা পরে বেশ কয়েকটি বাড়ি ভাঙ্গচুর করে আগুন ধরিয়ে দেয়। রাতভর বর্বরতায় এখন পর্যন্ত অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে; বেশিরভাগ মহিলা। আপাতত পুড়ে যাওয়া মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপ প্রয়োজন।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *