যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মর্মান্তিক পরিণতি হওয়া পড়ুয়ার বাড়িতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, ছাত্রের মা’কে আশ্বাস দোষীদের উপযুক্ত শাস্তি দেবেন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১৮ আগস্ট: যাদবপুর বিশ্ববদ্যালয়ের মৃত পড়ুয়ার নদিয়ার বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে তিনি যাদবপুর কাণ্ডে নিহত ছাত্রের মায়ের সাথে কথা বললেন, ভরসা দিলেন সবরকম ভাবে তাদের পাশে দাঁড়াবেন ও দোষীদের যাতে আইনি পথে উপযুক্ত শাস্তি হয় সেই বিষয়ে বিচার ব্যবস্থার উপর ভরসা রাখতে বললেন।

এদিন শাসক দলকে কটাক্ষ করে বলেন শুভেন্দুবাবু বলেন, সৌরভ নামে যে ছেলেটি ধরা পড়েছে তার সোশ্যাল মিডিয়াতে গেলে দেখা যাবে শাসক দলের অনেক নেতাদের সাথে তার ছবি আছে। তিনি এও বলেন, আমি তার পরিবারকে জানিয়েছি যে, বিরোধী দলনেতা হিসাবে আমার অনেক কিছু করার আছে। আমি সমস্ত রকম ভাবে তাদের সাহায্য করবো। অভিযোগ করেন শাসকদল বাছাই করে কাজ করছে। এই ঘটনায় শাসক দলের ইমেজ নষ্ট হয়ে গেছে বাংলার মানুষের কাছে। এদের মূল লক্ষ্য দোষীদের শাস্তি দেওয়া নয়। শুভেন্দুবাবু এও বলেন, আমার সাথে ওর মায়ের কথা হয়েছে তিনি আমাকে জানিয়েছেন দোষীদের শাস্তি দিতে হবে। আমি বলেছি যে আপনাদের শাসক বিরোধীদের কথা নিয়ে ভাবতে হবে না আপনি বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন দোষীরা কঠোর শাস্তি পাবে।

তিনি এও অভিযোগ করেন, দ্বীপ বলে একজনকে ধরা হয়েছে তার দাদা রাজ শেখর নকি আই প্যাকের একজন প্রাক্তন কর্মী। এর থেকে পরিস্কার যে শাসক দল দোষীদের সরানোর চেষ্টা করছে। আমি ছাত্রের মা’কে বলেছি যে আপনাদের শেষ পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে হবে আমরা পাশে আছি। লড়াই থেকে সরে গেলে আরো নিরীহ ছাত্র এই ভাবে হারিয়ে যাবে। আপনাদের দেশের বিচার ব্যবস্থার উপর ভরসা রেখে চলতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *