জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ এপ্রিল: শনিবার দুপুরে মেদিনীপুরের একটি সাইকেল বিপণণ সংস্থা এবং সাইকেল প্রস্তুতকারক সংস্থার যৌথ উদ্যোগে মেদিনীপুর শহরের স্পোটর্স কমপ্লেক্সে অনুষ্ঠিত হল লিড দ্য রাইড শিরোনামে রিটেলার মিট-২০২২।

এই উপলক্ষ্যে আয়োজিত সভায় সাইকেল তৈরির ইতিহাস, সাইকেল চালানোর সুবিধা ও বিপণনের বিভিন্ন দিক তুলে ধরেন উদ্যোক্তারা। এদিন একটি সাইকেল কোম্পানির কয়েকটি নতুন ব্যান্ডের প্রোডাক্ট লঞ্চ করা হয়। সাইকেল বিপণণে বিশেষ অবদানের জন্য “লাইফ টাইম অ্যাচিভমেন্ট” পুরস্কার পান গোপীবল্লভপুরের সাইকেল ব্যবসায়ী সুবীর অধিকারী এবং ঘাটালের বাদল চন্দ্র পাল। এছাড়াও পুরস্কৃত করা হয় চারটি সাইকেল বিক্রেতা সংস্থাকে।


