বিপদগ্রস্ত ব্যাঙ্কের ক্ষুদ্র আমানতকারীদের বাঁচাতে আইন তৈরি করল মোদী সরকার

আমাদের ভারত, ৯ আগস্ট:সোমবার লোকসভায় ডিপোজিট ইনসিওরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট বিল পাস হলো। আশা করা হচ্ছে এই আইনের ফলে ক্ষুদ্র আমানতকারীরা যে বিপদগ্রস্থ ব্যাঙ্কগুলিতে টাকা রেখেছেন তাতে তাঁরা স্বস্তি পাবেন।

এই আইন অনুযায়ী কোনো বাণিজ্যিক অথবা কো-অপারেটিভ ব্যাঙ্কের উপরে মোরাটরিয়াম জারি হলে প্রত্যেক আমানতকারীর বীমার ৫ লক্ষ টাকা পাবেন। কোনও ব্যাংকের ওপরে মোরাটোরিয়াম জারি হলে সেখান থেকে আর টাকা তোলা যায় না। কিন্তু বীমার ৫ লক্ষ টাকা পেলে ক্ষুদ্র আমানতকারীরা বিপদে পড়বেন না। এখনো পর্যন্ত মোরাটোরিয়ামে থাকা কোনও ব্যাঙ্কের বিরুদ্ধে লিকুইডেশনের অর্ডার পাঠালে তবেই আমানতকারীকে বীমার টাকা দেয় ডিপোজিট ইনসিওরেন্স এন্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন। তার জন্য আমানতকারীদের দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। কিন্তু আগামী দিনে ব্যাঙ্ক থেকে টাকা তোলা বন্ধ হলেই আমানতকারীর বীমার টাকা পাবেন।

বিপন্ন ব্যাঙ্কগুলিকে কিভাবে উদ্ধার করা যায় সে ব্যাপারে এবার থেকে রিজার্ভ ব্যাঙ্ককে সাহায্য করবেন ডিআইসিজিসি। বর্তমানে মোরাটোরিয়ামে থাকা ব্যাঙ্কগুলির ব্যাপারে দ্রুত নিষ্পত্তির জন্য ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে আরবিআই এর ওপরে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের এক আধিকারিক বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ককে এখন আর বিপদগ্রস্থ ব্যাঙ্কের জন্য দ্রুত রেসকিউ প্যাকেজ তৈরি করতে হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *