চন্দ্রকোনায় অনুষ্ঠিত হল আইনি সচেতনতা শিবির

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ফেব্রুয়ারি: ২৫ ফেব্রুয়ারি বিকেলে চন্দ্রকোনা টাউন দড়বড়ি মাঠে ঘাটাল মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্বাবধানে আয়োজিত হল একটি আইনি সচেতনতা শিবির। উপস্থিত ছিলেন ঘাটাল মহুকুমা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও চেয়ারম্যান ঘাটাল মহুকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের দিলীপ কুমার দাস। এছাড়াও ছিলেন চন্দ্রকোনা- ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন অধিকারীক সৌম্য ঘোষ, চন্দ্রকোনা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সুমিতা মল্লিক, ঘাটাল মহকুমা অাদালতের ক্রিমিনাল কোর্টের অাইনজীবী চিত্ত কর্মকার, অাইনজীবী দেবাশীষ পালধি এবং আইনজীবী ও বিবাহ নিবন্ধন আধিকারিক সমীর ঘোষ প্রমুখ। বহু মানুষের উপস্থিতিতে এই আইনি সচেতনতা শিবিরে মানুষের সমস্যা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়।

ঘাটাল ক্রিমিনাল কোর্টের পিপি চিত্ত কর্মকার বলেন, আইনি পরিষেবা শিবির থেকেই পরামর্শ পাওয়া যাবে যে কোনও সমস্যার সমাধান হবে কি না। যদি সমস্যার সমাধান না হয় তাহলে সম্পূর্ণ বিনা পয়সায় আদালতে পরিষেবা পাবেন তপশিলি জাতি, উপজাতি মহিলা এবং দৈহিক প্রতিবন্ধীরা। ঘাটাল মহকুমা দায়রা অাদালতের বিচারক ও ঘাটাল মহকুমা আইনি সচেতনতা কর্তৃপক্ষের চেয়ারম্যান দিলীপ দাস জানান, বিচারককে মানুষের দরজায় নিয়ে যাওয়া যায় কিনা এ নিয়ে চিন্তা ভাবনা স্বাধীনতার বেশ কয়েক বছর পরে শুরু হয়। ১৯৮৭ সালের আইন মত আমরা আপনাদের কাছে সচেতনতা শিবিরে এসেছি। কারা কারা এই আইনি পরিষেবা পেতে পারেন তার বারোটা ক্যাটেগরি আছে এ বিষয়ে বিশদ ভাবে জানান।

তিনি আরো বলেন, যাদের আইনি লড়াই করার মতো অর্থ নেই তারা এই আইনি পরিষেবা পেতে পারেন।এমনকি অফিস খুঁজে না পেলে প্রতিটি ব্লকে প্যারালিগাল ভলান্টিয়ার আছেন তারা সহায়তা করবেন। পয়সাও খরচ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *