উলুবেড়িয়ায় পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা

আমাদের ভারত, হাওড়া, ১ সেপ্টেম্বর: শুধু মাত্র পথ নিরাপত্তা সপ্তাহ পালন করলেই দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। এর জন্য মানুষের সচেতনতার প্রয়োজন। বুধবার সকালে উলুবেড়িয়ার নরেন্দ্র মোড়ে পুলিশ দিবসে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা করতে এসে এই কথা বলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের কতারা। পুলিশ কর্তাদের বক্তব্য, আরও সতর্ক হয়ে রাস্তায় চলাফেরা করার পাশাপাশি সরকারি নির্দেশ মেনে যানবাহন চালালে দুঘটনা এড়ানো অনেকটাই সম্ভব। এদিন পুলিশ কর্তারা ট্রাফিকে কর্মরত পুলিশ কর্মী ও আধিকারিকদের কাজের ভূয়সী প্রশংসা করেন।

এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার, উলুবেড়িয়ার এসডিপিও অনিমেষ রায়, উলুবেড়িয়া থানার আইসি রামেশ্বর ওঝা, রাজাপুর থানার ওসি অজয় সিং, উলুবেড়িয়া ট্রাফিক গাডের ওসি নিশিকান্ত নস্কর। এদিনের এই অনুষ্ঠান থেকে বেশ কয়েকজন বাইক আরোহীর হাতে হেলমেট তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *