বৃষ্টি মাথায় শেষ মুহূর্তের প্রচার পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ২৫ ফেব্রুয়ারি: দুপুর পর্যন্ত ঠিকই ছিল। তিনটে বাজতেই শুরু হয় বৃষ্টি। বিকেল পাঁচটায় প্রচার শেষ করতে হবে। তাই, বৃষ্টি মাথায় শেষ মুহূর্তের প্রচার সারল বিভিন্ন রাজনৈতিক দল। একেবারে শেষ মুহূর্তের প্রচারে বৃষ্টি শুরু হয় পুরুলিয়ায়। খানিকটা প্রকৃতির এই বিরূপতা উপেক্ষা করেই প্রচার করতে দেখা গেল রাজনৈতিক নেতাদের।

পুরুলিয়া পুরসভার ১৫ নং ওয়ার্ডে ছাতা মাথায় প্রচার করতে দেখা গেছে প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতোকে। দলীয় প্রার্থী নীলুফার আনজুমের সমর্থনে পথসভা করেন তিনি। মাথায় ছাতা নিয়ে বাড়ি বাড়ি প্রচার করতে দেখা গিয়েছে বেশির ভাগ প্রার্থীকেই। অন্যদিকে, ভোটার স্লিপ নির্বাচকদের হাতে পৌঁছে দিয়ে শেষ বারের প্রচার করেন রাজনৈতিক দলের কর্মীরা। পাঁচটায় ঝির ঝিরে বৃষ্টির মধ্যেই জনতা জনার্দন অর্থাৎ ভোটারদের কাছে আড্ডা দিতেও দেখা গিয়েছে স্থানীয় নেতাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *