খড়্গপুর জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালালো দুষ্কৃতী

আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৯ মে: পশ্চিম মেদিনীপুরে জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালাল এক দুষ্কৃতী। একটুর জন্য লক্ষ্য ভ্রষ্ট হওয়ার পর, ওই ব্যবসায়ীকে ফেলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল ওই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে খড়্গপুর গ্রামীণ থানার অন্তর্গত বলরামপুর এলাকায়। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকাজুড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত, পুলিশ ওই আততায়ীকে গ্রেফতার করেছে। খড়্গপুর এলাকার কুখ্যাত ওই দুষ্কৃতীর নাম জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, এক জমি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালায় একজন মাফিয়া বা দুষ্কৃতী। তারপর ওই ব্যবসায়ীকে বেধড়ক মারধর করা হয় রাস্তায় ফেলে। শনিবার ভর দুপুরে এই ঘটনাটি ঘটে। প্রতীক চৌধুরী নামে ওই জমি ব্যবসায়ীর অভিযোগ, আমার কাছে অনেক পরিমাণ টাকা তোলা চায় ওই মাফিয়া। আর সেটা না দিতে পারায় আমাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হলে বন্দুকের বাঁট দিয়ে বেধড়ক মারধর করে। আমার গলায় থাকা সোনার চেইন, আংটি এবং টাকা লুট করে নিয়ে যায় ওই মাফিয়া দুষ্কৃতী।”

রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তাঁকে খড়্গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়েছে। খবর পেয়ে পুলিশ তৎপরতার সাথে জন‌ নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে একাধিক দুষ্কর্মের অভিযোগ ও মামলা আছে বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *