গোপীবল্লভপুরে বেআইনি বালি খাদান থেকে একাধিক লরি ও পকলেল আটক করল ভূমি দপ্তর

অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ২০ ডিসেম্বর: সুবর্ণরেখা নদীর বেআইনি বালি কারবার রুখতে বড়সড় অভিযান পুলিশ এবং ভূমি দফতরের। মঙ্গলবার সকালে এসডিও গোপীবল্লভপুর কৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে গোপীবল্লভপুর থানার পুলিশ এবং ভূমি দফতর যৌথ ভাবে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের আঠাঙ্গী বালি ঘাটে অভিযান চালিয়ে আটক করেছে ১১ টি বালি বোঝাই লরি, ২ টি ট্রাক্টর এবং ৮ টি বালি তোলার পকলেন মেশিন।

জানা গেছে, মঙ্গলবার সকালে এসডিও গোপীবল্লভপুর কৃষ্ণগোপাল মিনার নেতৃত্বে চলে এই অভিযান‌। অভিযানে সুবর্ণরেখা নদী থেকে নিজেদের এলাকার বাইরে বেআইনি ভাবে বালি তোলার অভিযোগে এই গাড়িগুলোকে আটক করে পুলিশ এবং ভূমি দফতর। আটক গাড়ি এবং পকলেন মেশিন গুলোকে ১ লক্ষ টাকা করে ফাইন করা হয়েছে। ফাইন দেওয়ার পর গাড়িগুলো ছাড়বে পুলিশ এবং ভূমি দফতর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *