“লালুজি অর্থ কেলেঙ্কারির অভিযোগে জেলে রয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে এই ধরনের সরকার চলছে”, বললেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় বলিয়ান

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২ মার্চ:
মঙ্গলবার নদিয়ার কৃষ্ণনগরের ভাতজাংলা পঞ্চায়েতের কালিপুর রবীন্দ্রপল্লীর মোড়ে ভারতীয় জনতা পার্টির নদিয়ার উত্তর সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে চায় পে চর্চার আয়োজন করা হয়েছিল। যেখানে চায় পে চর্চায় যোগদান করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় বলিয়ান।

সেখানে তিনি সাংবাদিকদের জানান, লালুজি এখন অর্থ কেলেঙ্কারির অভিযোগে জেলে আছে, বর্তমানে পশ্চিমবঙ্গে এই ধরনের সরকার চলছে। আগে যেমন বিহারকে বলা হত, যে বিহারে জঙ্গল রাজ চলছে ঠিক সেরকমই বাংলাতে একইভাবে সরকার চালাচ্ছে তৃণমূল। এখন নির্বাচন কমিশনের আওতায় রাজ্য চলছে তাই এখন মমতা বন্দ্যোপাধ্যায় তার বাঁচার চিন্তা করতে হয়তো
তেজস্বীকে জিজ্ঞাসা করছে আমি কিভাবে নিজেকে সিবিআই থেকে বাঁচাবো? প্রত্যেক রাজ্যের এরকম কিছু মানুষ আছে যারা সরকারি ধন ও মানুষের ধন লুট করে। এরা সবাই চোর। বাংলা হোক আর লালুপ্রসাদের বিহার হোক এখানে চোরেদের মধ্যে একতা আছে। এরা চায় একই রকম ভাবে সরকার ও সাধারণ মানুষের টাকা লুট করতে। কিন্তু যখন ভারতীয় জনতা পার্টির সরকার হবে তখন যে যে এই ঘটনার সাথে যুক্ত থাকবে তাদেরকে অবশ্যই জেলে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *