লালা লাজপত রায়ের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগ প্রশংসনীয়— অমিত শাহ

আমাদের ভারত, ২৮ জানুয়ারি: লালা লাজপত রায়ের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শুক্রবার অমিতবাবু টুইটারে লিখেছেন, “পাঞ্জাব কেশরী লালা লাজপত রায় তাঁর অসাধারণ দেশপ্রেম ও সাহসিকতার সাথে বিদেশী শাসনের অত্যাচারের বিরুদ্ধে স্বাধীনতার লড়াইয়ে তারুণ্যের নতুন চারা তৈরি করেন। স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে একটি সোনালী অধ্যায় রচনা করেন তিনি। তাঁদের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগ প্রশংসনীয়। আজ তাঁর জন্মবার্ষিকীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা।“

প্রসঙ্গত, লালা লাজপৎ রায়ের মৃত্যুর ফলে দেশ উত্তেজিত হয়ে উঠে। কিছু স্বাধীনতা সংগ্রামী এর প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেন। ১৯২৮ সনের ১৭ ডিসেম্বর প্রতিশোধ স্বরূপ ব্রিটিশ পুলিশ অফিসার স্যান্ডার্সকে গুলি করে হত্যা করে। এর জন্য রাজগুরু, সুখদেব ও ভগত সিংকে ফাঁসির আদেশ দেওয়া হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *