আমাদের ভারত, ২৮ জানুয়ারি: লালা লাজপত রায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
শুক্রবার তিনি টুইটারে লেখেন, “মহান স্বাধীনতা সংগ্রামী লালা লাজপত রায় তাঁর সমগ্র জীবন উৎসর্গ করে মানুষের মধ্যে স্বাধীনতার চেতনা জাগ্রত করেছিলেন। দেশের স্বাধীনতার জন্য ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তাঁর সংগ্রাম চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। ‘পাঞ্জাব কেশরী’ লালা লাজপত রায়কে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।“
প্রসঙ্গত, ভারতের স্বাধীনতা সংগ্রামে লালা লাজপত রায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। মুক্তিযোদ্ধা ছাড়াও তিনি আইনজীবী ও রাজনীতিবিদ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। লাল – লালা লাজপত রায়,বাল – বাল গঙ্গাধর তিলক এবং পাল – বিপিন চন্দ্র পাল, এঁরা তিনজনই ভারতীয় জাতীয় কংগ্রেসের চরমপন্থী দলের নেতা ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে মুখ্য ভূমিকা পালন করেন।

