পুরুলিয়ায় ‘লক্ষ্মীর ভান্ডার’ আর ‘স্বাস্থ্য সাথী’ শিবিরে আবেদনকারীদের ভিড়

সাথী দাস, পুরুলিয়া, ১ নভেম্বর: রাজ্যে চারটি পর্যায়ে দুয়ারে সরকার হয়ে গেছে। এই নিয়ে পঞ্চম পর্যায়ে দুয়ারে সরকার রাজ্যে শুরু হল। শিবিরের পঞ্চম পর্যায়ের প্রথম দিনেই লক্ষ্মীর ভান্ডার আর স্বাস্থ্য সাথী শিবিরে ভিড় বেশি দেখা গেল পুরুলিয়া শহরে।

আজ পুরুলিয়া পৌরসভার অন্তর্গত এক ও ২১ নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার শিবির হচ্ছে। চলতি মরশুমে প্রথম দুয়ারে সরকার কর্মসূচি আয়োজিত হচ্ছে রাজস্থান বিদ্যাপীঠ প্রাঙ্গণে। এখানে পুরুলিয়া পৌরসভার ১ ও ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পের সুবিধা ও সমস্যার সমাধান করার সুযোগ পাচ্ছেন। আজ চোখে পড়ল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শিবিরে উপচে পড়া ভিড় জমেছে। দুটি ওয়ার্ডে মোট ৫১২ টি আবেদন নতুন করে পড়েছে। যার মধ্যে লক্ষ্মী ভাণ্ডারের সংখ্যা বেশি বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

বিধানসভা ভোটের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন। তবে ভোটের পরেও এই কর্মসূচি চালানো হবে বলে জানিয়েছিলেন তিনি। রাজ্য সরকারের জারি সকরা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এবার ২৫টি বিষয়ে পরিষেবা মিলবে। ১–৩০ নভেম্বর পর্যন্ত চলবে দুয়ারে সরকার। সেখানে মানুষ আবার লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী—সমস্ত প্রকল্পে নিজেদের অন্তর্ভূক্ত করতে পারবেন। আর ১–১৫ নভেম্বর পর্যন্ত চলবে পাড়ায় সমাধান কর্মসূচি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *