সন্তানের সামনে মা কে খুন! অন্তঃসত্ত্বা মহিলা পুলিশ কর্মীকে হত্যা তালিবানদের

আমাদের ভারত, ৬ সেপ্টেম্বর: সন্তানের সামনে এক মহিলা পুলিশকর্মীকে গুলি করে হত্যা করল তালিবানরা। এই ঘটনার সময় ওই মহিলার স্বামীও সামনে ছিলেন। একাধিক সংবাদ মাধ্যমে রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে। রবিবার রাতে আফগানিস্থানের ঘোর প্রদেশে এই ঘটনা ঘটেছে। নিহত পুলিশ কর্মী ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের লোকেরা। তবে তালিবানরা এই খুনের অভিযোগ অস্বীকার করেছে।

নিহত ওই মহিলা পুলিশকর্মীর বানু নিগারা ঘোর প্রদেশের ফিরোজকহোতে থাকতেন। মহিলা পুলিশ কর্মীর মৃত্যু নিয়ে আফগানিস্থানের এক সাংবাদিক টুইটারে লিখেছেন, ঘোর প্রদেশে নিগার নামের এক মহিলা পুলিশ অফিসারকে তার স্বামী ও সন্তানের সামনে খুন করেছে তালিবানরা। ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি।

তালিবানরা যদিও নিগারাকে হত্যা করার দাবি নাকচ করেছেন। একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে তালিবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন, “এই ঘটনা সম্পর্কে আমরা জানি, আমি নিশ্চিত করে বলতে পারি তালিবানরা এই হত্যা করেনি। অন্য কোনও কারণে খুন হয়েছেন ওই পুলিশকর্মী।”

মার্কিন যুক্তরাষ্ট্র সেনা সরাতেই আফগানিস্থান দখল করেছে তালিবানরা। আর তারপর থেকে শরিয়ত আইন চালুর পক্ষে সাওয়াল করেছেন তারা। দেশের নারীদের জন্য বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। মুখে নারী স্বাধীনতার কথা বললেও সংশ্লিষ্ট মহল মনে করছে তালিবান-২ আমলেও মহিলাদের অবস্থার খুব একটা পরিবর্তন হবে না। কারণ ইতিমধ্যেই তালিবান জামানায় আফগান মেয়েরা কতটা সন্ত্রস্ত তা উঠে এসেছে একাধিক ঘটনার মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *