শালবনির জঙ্গলে খাদ্যের অভাব, লোকালয়ে হরিণ

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ এপ্রিল: বৃহস্পতিবার সকালে একটি পূর্ণ বয়স্ক পুরুষ হরিণ খাবারের সন্ধানে শালবনির ভাদুতলা রেঞ্জের কর্নগড় গ্রামে চলে আসে। স্থানীয়রা হরিণটিকে সবজি ক্ষেতে তাড়া করে ধরে বেঁধে রাখে। এরপর বনদপ্তরে খবর দেওয়া হলে ভাদুতলা রেঞ্জের বন কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।

বনদপ্তর সূত্রে জানাগেছে, পূর্ণবয়স্ক এই পুরুষ হরিণটি অসুস্থ হয়ে পড়ায় তার চিকিৎসার জন্য ঝাড়গ্রাম ডিয়ার পার্কে পাঠানো হচ্ছে। হরিণটিকে দেখতে স্থানীয়রা কর্ণগড় স্কুল মাঠে ভিড় জমায়। লোকালয়ে তারা এই ধরনের হরিণ কোনো দিন দেখেননি বলে জানিয়েছেন। প্রচণ্ড দাবদাহ এবং পাতা ঝরার এই সময় জঙ্গলে খাদ্যের সংকট দেখা দেওয়ায় হরিণটি খাবারের খোঁজে গ্রামে চলে এসেছে বলে স্থানীয় বাসিন্দারা এবং ভাদুতলা রেঞ্জের তপন ঘোষ সহ অন্যান্য বনকর্মীরা মনে করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *