জীবানুমুক্ত করতে পথে কে.ওয়াই.এফ.সি.এ কুলটিকরী ক্লাব

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৭ জুন: করোনা মহামারীর সংক্রমণ রুখতে কে.ওয়াই.এফ.সি.এ কুলটিকরী ক্লাবের উদ্যোগে সাঁকরাইল ব্লকের প্রধান রাস্তার পার্শ্ববর্তী যাত্রী প্রতীক্ষালয়, প্রধান বাজার এবং সরকার অনুমোদিত রেশন দোকানগুলি স্যানিটাইজ করা হয়। এদিন সাঁকরাইল ব্লকের ৪৫টি প্রতীক্ষালয়, ২৩টি রেশন দোকান এবং কুলটিকরী, রোহিনী, রগড়া, কুকড়াকুঁপি, কেশিয়াপাতা, পাথরা, বাঁকড়া ও তুঙ্গাধুয়া বাজার স্যানিটাইজ করা হয়।

সাঁকরাইল থানার পুলিশ এই ক্লাব সংগঠনের কর্মসূচিতে সহজোগিতা করেন। পাশাপাশি ছিলেন দেখা যায় স্থানীয় প্রাক্তন শিক্ষক ও সমাজসেবী সর্বেশ্বর মহাপাত্র, ডক্টর উৎপল দাস, প্রাক্তন শিক্ষক ও সমাজসেবী গৌর সাধন দাস চক্রবর্তী, ক্লাবের সভাপতি আশিস কুমার খাটুয়া সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *