মেদিনীপুরে বামেদের মিছিলে পুড়ল মুখ্যমন্ত্রীর কুশপুতুল

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ মার্চ: শ্রমিক কৃষক বিরোধী নীতির প্রতিবাদে ডাকা আগামী ২৮-২৯ মার্চ দেশব্যাপী ৪৮ ঘন্টার সাধারণ ধর্মঘটের সমর্থনে বুধবার মেদিনীপুর শহরে মিছিল করল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বামপন্থী শ্রমিক সংগঠনগুলোর যৌথ মঞ্চ। মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএমের পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব।

জেলা সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ বলেন, রামপুরহাটের ন্যাকরজনক গণহত্যার ঘটনার দায় স্বীকার করে অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত। রামপুরহাটে পরিকল্পিতভাবে বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে এতগুলো মানুষকে খুন করা হয়েছে। মানুষ খুন করার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই।

সুশান্ত ঘোষ জানান, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই ছোট অঙ্গারিয়ার ঘটনার যোগ নেই। ছোট আঙারিয়ার ঘটনায় সিবিআই ক্লিন চিট দিয়েছে। বুধবার সিপিআইএমের মিছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল থেকে শুরু হয়ে বটতলা চক ও পঞ্চুর চক ঘুরে গান্ধী মোড়ে পৌঁছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল দাহ করার পর শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *