আগামী ১লা এপ্রিল থেকে জঙ্গলমহলে ফের লাগাতার আন্দোলনের ডাক কুড়মি সমাজের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ ফেব্রুয়ারি: কুড়মি জাতিকে তফশিলি উপজাতির তালিকাভুক্ত করা, সারনা ধর্মের স্বীকৃতি, কুরমালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা সহ রাজ্য সরকারের সিআরআই রিপোর্ট ও জাস্টিফিকেশন কেন্দ্রীয় সরকারের কাছে না পাঠানোর প্রতিবাদে আগামী ১লা এপ্রিল থেকে জঙ্গলমহলে আবার লাগাতার আন্দোলনের ডাক দিল কুড়মি সমাজ।

সংগঠনের রাজ্য সভাপতি রাজেশ মাহাতো আজ পশ্চিম মেদিনীপুরের খেমাশুলিতে জানান, আগামী ১লা এপ্রিল থেকে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খন্ড ও ওড়িশা রাজ্যের জঙ্গলমহল জুড়ে “ঘাঘর ঘেরা” নামে, লাগাতার আন্দোলন কর্মসূচি নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *