চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়ত সহ তামিলনাড়ুর কুন্নুরের জঙ্গলে ভেঙ্গে পড়ল সেনার হেলিকপ্টার, মৃত কমপক্ষে ৪

আমাদের ভারত, ৮ ডিসেম্বর:তামিলনাড়ুর কুন্নুরে জঙ্গলে দুর্ঘটনাগ্রস্ত হয়ে সেনার হেলিকপ্টার ভেঙ্গে পড়ে। ওই হেলিকপ্টারে ছিলেন সস্ত্রীক সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। চিফ অফ ডিফেন্স স্টাফ ছাড়াও একাধিক সেনা কর্তারা ছিলেন ওই কপ্টারে। এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ পাওয়া গেছে। তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা নিখোঁজ এখনও। দুর্গম পাহাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটার পর থেকেই আহত সেনা কর্তাদের উদ্ধার কাজ চলছে।

বুধবার দুপুর ১২ টা ৪০ মিনিট নাগাদ কুন্নুরের গভীর জঙ্গলের উপর ভেঙ্গে পড়ে সেনার এমআই-১৭ কপ্টারটি। ভেঙ্গে পড়ার পরই হেলিকপ্টারে আগুন ধরে যায়। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিপিন রাওয়াত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাস্থলটি দুর্গম পার্বত্য অঞ্চলের মাঝে হওয়ার উদ্ধার কাজে সমস্যা হচ্ছে। অনুমান করা হচ্ছে হাইপার টেনশনের তারে ধাক্কা লেগে ভেঙ্গে পড়ে হেলিকপ্টারটি মাটিতে। আগুন ধরে যায় হেলিকপ্টারে। যদিও সেনাবাহিনী তরফে এখনো পর্যন্ত দুর্ঘটনার কারণ সম্পর্কে কিছু জানানো হয়নি।

আজ দুপুরে সুলুর সেনাঘাঁটি থেকে ওয়েলিংটন সেনাঘাঁটির উদ্দেশ্যে যাচ্ছিল হেলিকপ্টারটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *