কুনালকে একহাত তথাগত রায়ের

আমাদের ভারত, ২৮ সেপ্টেম্বর: তৃণমূলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষককে এক্স হ্যাণ্ডেলে একহাত নিলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

বৃহস্পতিবার তথাগতবাবু লিখেছেন, “আমি মমতাকে সাধুবাদ দিই যে তিনি এরকম একটি সাগর-ছেঁচা মানিককে খুঁজে পেতে মুখপাত্র নিযুক্ত করেছেন। তৃণমূলের কয়েক হাজার চাকরি চোর, গরু চোর, তোলাবাজের মধ্যেও এমন চোখের চামড়াহীন নির্লজ্জ বেহায়া খুঁজে পাওয়া যাবে না যে জেলে যাবার আগে মমতার শ্রাদ্ধ করে, এখন তার গুণগানে গলা ফাটাচ্ছে।

জেলখাটা আসামি কুনাল ঘোষের অশালীন উন্মত্ত চিৎকারে দুটো জিনিস প্রমাণ হয়েছে।
১। সন্ময়ের তীর লক্ষ্যভেদ করে মোক্ষম জায়গায় আঘাত করেছে।
২। সোশ্যাল মিডিয়া একটি ঈশ্বরপ্রেরিত ব্রহ্মাস্ত্র। বিজ্ঞাপনের ঘুষ খাইয়ে কাগজ-টিভিকে বশে আনা যায়, কিন্তু একে কিছু করা যায় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *