‘পায়ের তলায় দেখে যা আলোর নাচন’, মমতার ভিডিও প্রসঙ্গে পাল্টা জবাব কুনালের

রাজেন রায়, কলকাতা, ৩ এপ্রিল: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা আদৌও ভাঙ্গেনি। পুরোটাই তিনি সহানুভূতি পাওয়ার জন্য নাটক করছেন। এমন অভিযোগ বারবার করে এসেছেন বিরোধীরা। তার প্রমাণ দিতে গতকাল ভাইরাল হয় একটি ভিডিও। এই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্লাস্টার বাঁধা ভাঙ্গা পা দোলাচ্ছেন তৃণমূল নেত্রী। আবার ব্যান্ডেজ করা বাঁ-পায়ের উপর ডান পা তুলে রাখতেও দেখা গিয়েছে মমতাকে।

এই ভিডিওকে হাতিয়ার করে তৃণমূল নেত্রীকে ফের তীব্র কটাক্ষ শুরু করেছে বিজেপি। কিন্তু এর জবাব দিতে পিছিয়ে থাকল না তৃণমূলও। নজরুল ইসলামের লেখা শ্যামা সঙ্গীতের লাইন উদ্ধৃত করে বিরোধীদের পাল্টা দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ।

কুণালের প্রতিক্রিয়া, ”বাম-বিজেপি সবার নজর যদি মমতার পায়ের দিকে থাকে, তাহলে তো ভারী মুশকিল। এর চেয়ে সরাসরি মমতার পায়ে পড়ে থাকুক ওরা।” তাঁর আরও ব্যাখ্যা, পায়ের যে জায়গায় আঘাত লেগেছে তার উপর তো চাপ দেননি মমতা। এই ভিডিও নিয়ে কুরুচিকর প্রচার করছে বিরোধীরা বলে মন্তব্য করেন তিনি। কুণালের আরও দাবি, “কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *