অশোক সেনগুপ্ত, আমাদের ভারত, ১৭ জানুয়ারি:প্রমাণ হিসাবে একটি চিঠি দাখিল করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এসআইআর পর্বে অনিয়মের অভিযোগ করলেন। অভিযোগ অস্বীকার করল নির্বাচন কমিশন।
কুণাল লিখেছেন, “এসব কী! বিজেপি অফিস থেকে নাম বাদ, স্ক্রুটিনির নাম জমা পড়ছে। সেই অনুযায়ী কাজ করছে কমিশন। পরে ধরা পড়লে চাপের মুখে দু’একটা সংশোধন! এই চিঠির সত্যতা খতিয়ে দেখা হোক। চিঠি সত্য হলে চক্রান্ত আবারও প্রমাণ হয়ে যাবে।”
প্রতিক্রিয়ায় রাতে কমিশনের তরফে জানানো হয়েছে, “No political party has the authority to “remove names” or “submit names for scrutiny” of Forms 6, 7, and 8. Every application for deletion (Form 7) or correction (Form 8) undergoes mandatory field verification by a Booth Level Officer (BLO) and is supervised by the Electoral Registration Officer (ERO).”

