কুলভূষণ যাদব মামলায় ভারত ও আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে বাধ্য হলো পাকিস্তান

আমাদের ভারত, ১৭ নভেম্বর: ভারত ও আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের চাপের কাছে শেষ পর্যন্ত মাথা নোয়াতে বাধ্য হলো পাকিস্তান। পাক জেলে বন্দী থাকা ভারতীয় নৌসেনার অবসরপ্রাপ্ত অফিসারকে আদালতে আবেদন করার অধিকার দিতে বিল পাস করাতে বাধ্য হলো ইমরান খান সরকার।

পাকিস্তানের সংসদের দুই কক্ষের এক যৌথ অধিবেশন বসিয়ে ওই বিল পাস করাতে বাধ্য হয়েছে পাকিস্তানের সরকার। এই বিল পাসের ফলে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আদালতে আপিল করতে পারবে কুলভুষণ।

বালুচিস্তানের চরবৃত্তি করার অভিযোগে কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দিয়েছিল পাকিস্তানের সেনা আদালত। কিন্তু ভারত দাবি করেছে, সিরিয়া থেকে অপহরণ করে বালুচিস্তানে আনা হয় কুলভূষণকে। নিজের ব্যবসার কাজে ইরানে গিয়েছিলেন কুলভূষণ। ২০১৭ সালে তাকে গ্রেপ্তার করে পাকসেনা।

এই মামলাটিকে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিয়ে যায় ভারত। সেই মামলায় আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে, কুলভূষণ যাদবকে উপযুক্ত আইনি সহায়তা পাওয়ার সুযোগ করে দিতে হবে পাক সরকারকে। ফলে বাধ্য হয়ে চাপে পড়ে পাকিস্তান বিল পাস করালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *