কৃষ্ণনগর জেলা পুলিশের তরফে খোওয়া যাওয়া মোবাইল তুলে দেওয়া হল প্রকৃত মালিকদের হাতে

আমাদের ভারত, নদিয়া, ১৩ অক্টোবর: কৃষ্ণনগর জেলা পুলিশের তরফ থেকে হারিয়ে যাওয়া ও চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে মানুষের হাতে তুলে দেওয়া হল। এদিন কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার জাফর আজমল
কিদওয়াইয়া নিজের দপ্তর থেকে হারিয়ে যাওয়া, চুরি যাওয়া মোবাইলগুলো প্রকৃত দাবিদারদের হাতে তুলে দেন।

এক সাংবাদিক সম্মেলন করে মঙ্গলবার পুলিশ সুপার জাফর আজমল কিদওয়াইয়া জানান, যেসব মোবাইল হারিয়ে গেছিল বা চুরি হয়েছিল তার মধ্যে ৪৪টি মোবাইল উদ্ধার হয়েছে। যাদের মোবাইল হারিয়ে গিয়েছিল তাদের আজ আমরা মোবাইল ফেরত দিয়েছি। এটা জেলা পুলিশের খুবই গর্বের এবং আনন্দের বিষয়। তাই আজ এটা আমরা একটা অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে জানাচ্ছি। আমাদের জেএস ও জি গ্রুপ আছে তাদের সব সময় প্রয়াস থাকবে এরকম যাদের মোবাইল হারিয়ে গেছে তাদের মোবাইল উদ্ধার করে তাদের হাতে তুলে দেওয়া। আজ ৪৪ জনকে আমরা এই মোবাইল ফেরত দিতে পেরেছি। সেই কারণেই আজকের এই অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *