দরাজ সার্টিফিকে! কলকাতা পুলিশ পৃথিবীর সেরা, বললে সুব্রত মুখার্জি

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ৮ সেপ্টেম্বর: কলকাতা পুলিশকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠর তকমা দিলেন রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জি। আজ পুলিশ দিবসে গড়িয়াহাট থানায় পুলিশ কর্মীদের অভিনন্দন জানিয়ে বলেন, কলকাতার পুলিশকে শ্রদ্ধা জানানো উচিৎ।

মঙ্গলবার কলকাতার গড়িয়াহাট থানায় তিনি বলেন, আমি মনেকরি কলকাতা পুলিশ সবসময় ভালো কাজ করে। কলকাতা পুলিশের তদন্ত করার দক্ষতা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ।
বিরোধীদের সমালোচনা করে সুব্রত মুখার্জি বলেন, কলকাতায় ছোটখাটো অপ্রীতিকর ঘটনা ঘটলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়।, যা একেবারেই কাম্য নয়।
কলকাতা পুলিশের পাশে দাঁড়িয়ে সুব্রত মুখার্জি বলেন আমেরিকায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। খোদ আমেরিকাতেই বিভিন্ন শহরে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে। তাই কলকাতা শহরে কোন ঘটনা ঘটলে তা দু:খের। কিন্তুু কলকাতা পুলিশ সাথে সাথে ব্যবস্থা নেয়। অপরাধীরা গ্রেফতার হয়।

কোভিড অবস্থায় কলকাতা পুলিশ প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করছে। সেইজন্য পুলিশ দিবসে পুলিশকে নাগরিকদের শ্রদ্ধা জানান উচিত বলে জানান রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী। আজ সকালে গড়িয়াহাট থানায় যান তিনি। ফুলদিয়ে থানার পুলিশ কর্মীদের অভিনন্দন জানান সুব্রত মুখার্জি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *