ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই তদন্ত, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

আমাদের ভারত, কলকাতা, ২৯ আগস্ট: ভোট-পরবর্তী হিংসা মামলায় সিবিআই কে তদন্তের ভার দিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। আর কোনও অভিযোগ থাকলে তা জানাতে হবে ডিভিশন বেঞ্চে। জ্যোতিপ্রিয় মল্লিকদের মামলার আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। তবে অপেক্ষাকৃত গুরুত্বপূর্ণ হামলায় তিনজন সদস্যের একটি টিম গঠন করতে হবে। ছয় সপ্তাহের পর সিবিআই এবং সিট (SIT) রিপোর্ট জমা দেবে কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের নেতৃত্বে সিট গঠন করতে হবে। এছাড়া ভোট-পরবর্তী হিংসার যারা শিকার হয়েছেন তাদের এখনই ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। ভোট-পরবর্তী হিংসায় অস্বাভাবিক মৃত্যু, খুন-ধর্ষণ এইসব নিয়ে সিবিআই তদন্ত করবে
এই রায়কে স্বাগত জানিয়েছে বিজেপি এবং সিপিএম। তৃণমূলের পক্ষ থেকে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলেছেন সৌগত রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *