জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ জুন: আগামী ২১ জুলাই কলকাতার শহিদ সভা উপলক্ষ্যে আজ মঙ্গলবার কিষান ক্ষেতমজুর পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে একটি কর্মিসভার আয়োজন করা হয় দাঁতন ১ নং ব্লকের নতুন বাজার এলাকায়।
কর্মী সভায় উপস্থিত ছিলেন দাঁতন ১নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতুল ঘোষ, কিষান খেত মজুর সভাপতি হরেন বেরা, কৃষাণ সেলের জেলা সভাপতি শ্যামসুন্দর সৎপতি ও জেলা ক্ষেতমজুর সেলের সাধারণ সম্পাদক সনৎ মাহাত সহ অঞ্চলের সভাপতি ও কর্মীগণ।
একুশে জুলাই কলকাতার ধর্মতলার শহিদ সভা সফল করার লক্ষ্যেই এই কর্মিসভার আয়োজন বলে জেলার তৃণমূল সূত্রে জানানো হয়েছে।

