অরুণাচল থেকে অপহৃত ৫ কিশোর রয়েছে চিনে, স্বীকার করল চিনা ফৌজ

আমাদের ভারত, ৮ সেপ্টেম্বর:শেষ পর্যন্ত খোঁজ পাওয়া গেল অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ৫ কিশোরের। মঙ্গলবার চিনা ফৌজ স্বীকার করেছে যে তাদের হেফাজতেই রয়েছে অরুণাচল প্রদেশের ওই ৫ কিশোর। অপহৃত পাঁচ কিশোরকে ভারতে ফেরানোর প্রয়োজনীয় নথি তৈরি হচ্ছে।

কেন্দ্রীয় সংখ্যালঘু দপ্তরের প্রতিমন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, অরুণাচল প্রদেশ থেকে নিখোঁজ হয়ে যাওয়া ৫ কিশোর এখন চিনে রয়েছে। চিনাসেনা সে কথা স্বীকার করেছে বলেও জানান তিনি। ভারতীয় সেনাচিনা সেনার সঙ্গে হটলাইনে যোগাযোগ করলে একথা জানিয়েছে চিনা ফৌজ।

সীমান্ত পেরিয়ে চিনের ভূভাগে ঢুকে পড়ার পরে ওই কিশোরদের আটক করে লালফৌজ। শুক্রবার থেকে নিখোঁজ ছিল অরুণাচল প্রদেশের ওই ৫ কিশোর। সোমবার অরুণাচল পুলিশের তরফে জানানো হয়, ভারত-চিন সীমান্তে সুবানসিরি জেলা থেকে নিখোঁজ ৫ কিশোরের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

এর আগে শুক্রবার ৫ কিশোরকে চিনা সেনা অপহরণ করেছে হয়েছে বলে দাবি করেছিলেন অরুণাচলের কংগ্রেস বিধায়ক নিনং ইরিং। এই ঘটনা লাদাখে সীমান্তে চলা উত্তেজনার পারদ আরও বারিয়ে দেয়। জানা গেছে সুবানসিরি জেলার নাচো এলাকা থেকে একটি দলের সঙ্গে শিকার করতে গিয়েছিল ওই ৫ কিশোর। এরা সেনাবাহিনীর পোর্টার হিসেবে কাজ করতো। শুক্রবার ওইসব নিখোঁজ কিশোরের পরিবারের তরফে সোশ্যাল মিডিয়ায় বিষয়টি প্রকাশ করা হয়। শিকার করতে যাওয়া দলের অন্য দুই যুবক এসে গ্রামের খবর দেয় ওই ৫ কিশোরকে অপহরণ করেছে চিনা সেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *