কোভিড বিধি মেনে পানাগড় ছাত্রসমিতির খুঁটিপুজো

জয় লাহা, দুর্গাপুর, ২০ জুলাই:  বিশ্বজুড়ে কোভিড-১৯ মারণ কামড়। সিটিয়ে গোটা বিশ্ব। তার মাঝেও বেজে উঠল আগমনীর আগমনের সুর। শ্রাবণের শুরুতেই পুজোর ঢাকে কাঠি। কোভিড বিধি মেনে পানাগড় গ্রাম ছাত্র সমিতি ক্লাবের খুঁটিপুজো হল। মঙ্গলবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুজো হয়।

গত বছর করোনা আবহের জেরে পুজোয় অনেক কাটছাঁট ছিল। চলতি বছরও স্বাস্থ্যবিধি মেনে পুজো করা হবে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এদিন ক্লাবের পুজো মাঠে শাস্ত্র মেনে খুঁটি পুজো করা হয়। ক্লাব সম্পাদক সঞ্জয় পাল জানান, “এবার ৪২ তম বছরে পদার্পণ করল আমাদের দূর্গাপুজো। স্বাস্থ্যদফতরের কোভিড বিধি মেনে পুজো হবে। সামাজিক দুরত্ব বিধি বজায় থাকবে। এছাড়াও সামাজিক সচেতনতার প্রচার। পুজোর খরচ সঙ্কোচন করা হয়েছে। তার বদলে সেবাকাজে বেশী গুরুত্ব থাকবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *