জে মাহাতো, মেদিনীপুর, ১৬ আগস্ট: সোমবার সরকারি অনুষ্ঠানের পাশাপাশি তৃণমূল কংগ্রেস দলীয় পর্যায়ে মেদিনীপুর জেলার সর্বত্র খেলাদিবস পালন করে। মেদিনীপুর শহরের ৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্টেশন রোডে পালিত হল খেলা দিবস।

এই খেলায় ছোট থেকে বড় সবার জন্য বিভিন্ন খেলার আয়োজন করা হয়। এলাকার প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ গ্ৰহন করে। উপস্থিত ছিলেন ওয়ার্ড এর কার্যকরী সভাপতি চন্ডি চরণ হাজরা, প্রাক্তন কাউন্সিলর মৌ রায়।
পাশাপাশি মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহরের কেরানীতলা থেকে বটতলা চক পর্যন্ত রাস্তার পাশে পায়ে পায়ে ফুটবল নিয়ে একটি মিছিল বের হয়। উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদক প্রদ্যুৎ ঘোষ, দলের চেয়ারম্যান দীনেন রায়, জেলা সভাপতি সুজয় হাজরা, শহর সভাপতি বিশ্বনাথ পান্ডব সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ববৃন্দ।

