আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর:
খড়্গপুর ২নং ব্লক প্রশাসনের উদ্যোগে পিংলার প্রাক্তন বিধায়ক ড: সৌমেন মহাপাত্রের বিধায়ক তহবিলের অর্থে একটি উন্নতমানের অ্যাম্বুলেন্স খড়্গপুর লোকাল থানার ওসি আসিফ সানির হাতে তুলে দিলেন এলাকার বর্তমান বিধায়ক তথা জেলা পরিষদের সহ-সভাধিপতি অজিত মাইতি। তিনি সবুজ পতাকা হাতে অ্যাম্বুলেন্স পরিষেবার উদ্বোধন করেন।

এই নিশ্চয় যানটি পুলিশের তত্বাবধানেই থাকবে। এলাকার ছোট বড় দুর্ঘটনাগ্রস্থ ও অসুস্থ মানুষের সুবিধার্থে এবং সাধারণ মানুষের পরিসেবায় এটি কাজে লাগবে। ২৩ ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য খড়্গপুর লোকাল থানায় প্রস্তুত থাকবে এই অ্যাম্বুলেন্স। এর উদ্বোধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খড়্গপুর ২নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তৃষিত মাইতি।

