পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৭ জুলাই: ফের বড় সাফল্য পেল খড়্গপুর টাউন থানার পুলিশ। গতকাল গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে, খড়্গপুর শহরের সাউথ সাইট প্রেম গলি থেকে তিন কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতরা হল-
মহম্মদ আলী(৫৯) মাল্লাহ ওরফে আলতাব, বাড়ি বেহালার পাঠাকপাড়া, মান্না শেখ(৪৪) বাড়ি-চাঁদনী, দক্ষিণ ২৪ পরগনা, মহম্মদ তামাতারা শেখ(৫৪) ওরফে আসিফ শেখ, বাড়ি-সিরাকল, দক্ষিণ ২৪ পরগণা।

জানা গেছে, এ দিন পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটা পিস্তল, এক রাউন্ড গুলি, একটি ট্রাক ও একটি সাফারি গাড়ি, ভোজালি, আয়রন কাটার। পুলিশ সূত্রে খবর, ধৃতদের আজ খড়্গপুর মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনায় আরো কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে খড়্গপুর টাউন থানার পুলিশ।

