জামিনে মুক্তি পেলেন মিথ্যা দুর্নীতির মামলায় গ্ৰেফতার হ‌ওয়া খড়গপুরের বিজেপির পঞ্চায়েত সদস্য

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ ডিসেম্বর: মিথ্যা দুর্নীতির মামলায় গ্ৰেফতার হ‌ওয়া বিজেপির পঞ্চায়েত সদস্য ৪৮ দিন পর জামিনে মুক্তি পেলেন। খড়্গপুরের গোকুলপুরে পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে ধৃত বিজেপির পঞ্চায়েত সদস্য রঞ্জিত রানা জামিন পেলেন শনিবার। প্রায় ৪৮ দিন জেল হেফাজতে থাকার পর তিনি এদিন জামিন পেয়েছেন। তাই শনিবার সন্ধ্যায় মেদিনীপুরে বিজেপির জেলা কার্যালয়ে পঞ্চায়েত সদস্য রঞ্জিত রানাকে মিষ্টি মুখ করিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় জেলা বিজেপির পক্ষ থেকে।

মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তপন ভু্ঁইঞা সাংবাদিক বৈঠকে জানান, শাসকদল চক্রান্ত করে তাদের পঞ্চায়েত সদস্যকে জেলে ঢুকিয়েছে। আজ আদলত থেকে জামিন পান। আমরা তৃণমূলের এই ঘৃন্য চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন করবো। এইভাবে মিথ্যে মামলা দিয়ে আমাদের কর্মীদের মনোবল ভাঙ্গা যাবে না। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না ওই এলাকায়। তাই তাদের কর্মীর প্রতি তারা গর্বিত। তাই এদিন তাদের কর্মীকে সম্মান জানানো হল।

এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি শংকর গুছাইত, খড়্গপুর গ্ৰামীন দক্ষিণ মন্ডলের সভাপতি বুদ্ধ পলমল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *