Dilip Ghosh, BJP, মনোনয়ন জমা দিলেন খড়্গপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ এপ্রিল: শনিবার খড়্গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষের মনোনয়নে প্রার্থীর পাশে ছিলেন শুভেন্দু অধিকারী ও দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তা। এদিন গোলবাজার রাম মন্দিরের সামনে থেকে এক বর্ণাঢ‍্য শোভাযাত্রা বের হয়। এই শোভাযাত্রার মধ‍্যভাগে একটি হুড খোলা গাড়ির উপর দিলীপ ঘোষের এক পাশে শুভেন্দু অধিকারী এবং অন‍্য পাশে দিল্লির মুখ‍্যমন্ত্রী রেখা গুপ্তাকে দেখা যায়।

রাম মন্দিরের সামনে শোভা যাত্রার আগে শুভেন্দু অধিকারী বলেন, ২০২০ সালের ১৯ জানুয়ারি আমি অমিতজির হাত থেকে বিজেপির পতাকা ধরি। তখন রাজ‍্য সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। দিলীপ দা আমাদের নেতা। নন্দীগ্রামে মনোনয়নে দিলীপ দা আমাদের সঙ্গে ছিলেন। আজ আমি দিলীপ দার মনোনয়নে এসেছি। মোদীজির নেতৃত্বে ২৭ বছর পর রেখাজিরা যদি দিল্লিতে পরিবর্তন করতে পারে, আমরাও ১৫ বছরের জঙ্গলরাজ শেষ করবো।

আমি দিলীপ দাকে বলবো আপনি হাফ লাখেরও বেশি ভোটে জিতবেন। এরপর শুভেন্দুবাবু বলেন, দিলীপ দা আপনি ২৩ তারিখের পর ভবানীপুরে থাকবেন, রিঙ্কুদিও (দিলীপবাবুর স্ত্রী) থাকবেন। এদিন মনোনয়ন পত্র জমা দিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, এখানে দিল্লির মুখ‍্যমন্ত্রী এসেছেন, ঝাড়গ্রাম, ছত্রিশগড়ের মুখ‍্যমন্ত্রীও এসেছেন। আরও অনেক মুখ‍্যমন্ত্রীরা আসবেন। বিজেপি এবার কিরকম নির্বাচন করে দেখবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *