গোপাল রায়, আরামবাগ, ১২ মার্চ: তৃণমূলের প্রার্থীদের নাম ঘোষণার পর বৃহস্পতিবার সকালে প্রচার নামলেন খানাকুলের তৃণমূল প্রার্থী নজিবুল করিম। এদিন তৃণমূলের রাজ্য কমিটির সদস্য দেবাংশু ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে প্রচার শুরু করেন তিনি। প্রচারে এছাড়া ছিলেন খানাকুলের বেশ কিছু নেতা সহ কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থক।
এদিন একটি বড় মিছিল করেন খানাকুলের প্রার্থী। মিছিলটি শেষ হয় রাজহাটি ভীমতলাএলাকায়। তৃণমূল কর্মী সমর্থকরা অতি উৎসাহিত হয়ে মিছিলে স্লোগান তোলে খেলা হবে। প্রার্থীর পাশাপাশি কিছুক্ষণ বক্তব্য রাখলেন দেবাংশু ভট্টাচার্য।

