জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জুন: কেশিয়াড়ির তৃণমূল প্রার্থী পরেশ মুর্মুর জয়ের জন্য বিভিন্ন মন্দিরে মানত করেছিলেন কর্মী সমর্থকরা। প্রার্থী জিতেছেন ১৫ হাজারেরও বেশী ভোটে। মন্দিরে কর্মী সমর্থকদের নিয়ে মানত পূরণ করতে পুজো দিলেন কেশিয়াড়ির বিধায়ক পরেশ মুর্মু। প্রার্থী জয়ী হলে গ্রামের শীতলা মন্দির সহ বিভিন্ন দেবতার কাছে পুজো দেওয়ার মানত করেছিলেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। সেইমতো বুধবার কেশিয়াড়ি ব্লকের লালুয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি মন্দিরে এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের সাথে নিয়ে পুজো দিতে যান বিধায়ক।

বিধায়ক জিতলেও এবছর করোনা পরিস্থিতিতে কোনও বিজয় উৎসব পালিত হয়নি। সেখান থেকে কুকাই ও হাজিপুর শীতলা মন্দিরে পুজো দেওয়ার পর ছতরাড় গৌরাঙ্গপুর মহাপ্রভুর মন্দির ও শিতলা মন্দিরে পৌঁছান। সেখানেও যথারীতি কর্মীদের সঙ্গে পুজো দেন। করোনা পরিস্থিতির মধ্যে প্রটোকল মেনে চলছে এলাকায় এলাকায় শীতলা পুজো। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন লালুয়া অঞ্চল তৃণমূলের সভাপতি তপন রানা, সহ সভাপতি অজিত বারিক।

