আতস বাজি ও শব্দবাজির বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার কর্মসূচি কেশিয়াড়ি থানার পুলিশের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ অক্টোবর: “শব্দবাজি ফাটাবেন না, পরিবেশ দূষণ করে আতস বাজি ব্যবহার আইনত দণ্ডনীয় অপরাধ।” এই শ্লোগানের মধ্যে দিয়ে আজ প্রচার কর্মসূচি করল কেশিয়াড়ি থানার পুলিশ।

প্রসঙ্গত, পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের নির্দেশে ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে থানাগুলিতে চলছে এই আতস বাজি এবং শব্দবাজির বিরুদ্ধে বিভিন্ন সচেতনতামূলক প্রচার।সেইমতো আজ পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার উদ্যোগে এই প্রচার কর্মসূচির আয়োজন করা হয়। রাস্তায় বেরিয়ে মিছিল করে এবং মাইকিংয়ের মাধ্যমে এদিন সচেতনতা করেন থানা পুলিশের আধিকারিকরা। এই মিছিলে অংশগ্রহণ করে থানা এলাকার সিভিক ভলান্টিয়ার ও পুলিশ কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *